সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 43

স্বাস্থ্য ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ছোট বাচ্চারা ঘুমানোর পর অনেক সময় তাদের মুখ থেকে লালা পড়তে দেখা যায়। চিকিৎসকদের ভাষায় এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও যদি একই ঘটনা ঘটে, তাহলে আগেভাগে সচেতন হওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, প্রাপ্তবয়স্কদের মধ্যে ঘুমের মধ্যে লালা ঝরার মতো ঘটনা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, লালা পড়া স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত বহন করে।

তাদের দাবি, ঘুমের মধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে লালা ঝরার ঘটনা আসলে স্নায়ু রোগের লক্ষণ। এমনকি স্ট্রোকের রোগীদের মধ্যেও এই সমস্যা দেখা দিতে পারে।

যেসব কারণে মুখ থেকে লালা ঝরে

১. নাক কিংবা মুখে অ্যালার্জি দেখা দিলে মুখ থেকে অনবরত লালা পড়তে পারে। ২. ঘুমের সমস্যা থাকলেও মুখের পেশি আলগা হয়ে লালা বেরুতে পারে। ৩. সাইনাসের সমস্যা থাকলে ঘুমের সময় মুখ থেকে লালা পড়ে। ৪. অতিরিক্ত গ্যাস বা পেটে অ্যাসিডের সমস্যায় অতিরিক্ত লালা ঝরার সম্ভাবনা থাকে। ৫. মুখের সংক্রমণেও অজান্তে মুখ থেকে লালা ঝরতে পারে। ৬. সেরিব্রাল পালসি শিশুদের মুখ থেকে লালা ঝরার অন্যতম একটি কারণ। এটি একটি স্নায়ুবিক রোগ।

প্রতিকারের উপায়

বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের সময় মুখের লালা পড়া কমাতে মসলাদার খাবার কম খাওয়ার অভ্যাস করুন। এতে অন্ত্রের সমস্যা কমবে। পরোক্ষভাবে লালা ঝরার সম্ভাবনা কমবে।

এছাড়া ঘুমনোর সময় মাথা উঁচু বালিশে রাখুন। এতে সাময়িক মুক্তি মিলতে পারে। প্রতিদিনের পর্যাপ্ত ঘুম শরীরের চক্র বজায় রাখে। ফলে লালা পড়ার সমস্যা কমে।

তারা আরও বলেন, লালা ঝরা কমাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করুন। মুখের স্বাস্থ্য সুস্থ রাখলে এই ধরনের সমস্যা হয় না। যদি ঘুমের সময় অস্বাভাবিক লালা ঝরতে থাকে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন। অনেক ক্ষেত্রে বিশেষ যন্ত্র ব্যবহার করে লালা পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

আপডেট টাইম : ০৬:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫