সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পর্দার প্রেমের সঙ্গে সানা-মুফতির বাস্তব জীবন মেলাচ্ছেন ভক্তরা

‘দার-ই-নিজাত’-এর গল্প ও সানা খান-মুফতি আনাসের ব্যক্তিগত জীবনের তুলনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ছবি: সংগৃহীত

পাকিস্তানি জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর প্রধান দুই চরিত্র জারিয়াব ও আবুবকরের সঙ্গে বাস্তব জীবনের দম্পতি সানা খান ও মুফতি আনাসের মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা। কেউ কেউ মনে করছেন, নাটকের জারিয়াব চরিত্রের জীবনের সঙ্গে সানা খানের অতীত জীবনের বেশ কিছু মিল রয়েছে।

এআরওয়াই ডিজিটালে প্রচারিত ‘দার-ই-নিজাত’ নাটকটি পাকিস্তান ছাড়াও ভারত, নেপাল, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে। উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে থ্রি এস এন্টারটেইনমেন্ট। নাটকটির গল্পের কেন্দ্রীয় চরিত্র জারিয়াব।

আধুনিক জীবনযাপনে অভ্যস্ত জারিয়াব একসময় বন্ধু জামিলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বসবাস করতেন। পরে ধর্মপরায়ণ মুসলিম আবুবকরকে বিয়ে করেন তিনি। এরপর স্বামীর সঙ্গে ইসলামের পথে আধ্যাত্মিক যাত্রা শুরু করেন জারিয়াব।

নাটকের এই গল্পের সঙ্গে সানা খান ও মুফতি আনাসের জীবনের মিল খুঁজছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তাদের মতে, মুফতি আনাসের সঙ্গে পরিচয় ও বিয়ের আগে সানা খানও শোবিজ অঙ্গনের ব্যস্ত জীবনযাপন করতেন। বিয়ের পর তিনি বিনোদনজগৎ থেকে সরে এসে ধর্মীয় জীবনযাপনে মনোযোগী হন।

তবে দর্শকদের এই তুলনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, সানার জীবনের সঙ্গে জারিয়াবের কিছু মিল থাকলেও সানা আসলে জারিয়াব নন, বরং বাস্তব জীবনে তিনি জামিলের মতো। আরেকজনের দাবি, নাট্যকার উমেরা আহমেদ প্রায় ১৫ বছর আগে নাটকটির চিত্রনাট্য লিখেছিলেন। সানা খানের বর্তমান জীবনের সঙ্গে এর মিল কাকতালীয়।

অন্য এক দর্শক মন্তব্য করেছেন, তাহলে ভারতেরও একজন আবুবকর রয়েছেন। আবার কেউ কেউ সানার অতীত জীবন নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।

সব মিলিয়ে নাটকের গল্প ও সানা খান-মুফতি আনাসের ব্যক্তিগত জীবনের তুলনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্দার প্রেমের সঙ্গে সানা-মুফতির বাস্তব জীবন মেলাচ্ছেন ভক্তরা

আপডেট টাইম : ১১:৪২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬