সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভূল্লীতে আগুনে শেষ সম্বল হারালেন অটোচালক আলম, সহায়তার আকুতি

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অসহায় অটোচালক মোঃ আলমের বসতঘর ও ঘরের যাবতীয় মালামাল। আগুনে দুটি গরু, হাঁস-মুরগি, ফ্রিজ, আলমারি, ট্রাঙ্কসহ সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনে সব হারিয়ে পরিবারটির এখন বুকফাটা কান্না আর অনিশ্চয়তা। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সহযোগিতার আবেদন জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ১নং বড়গাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়গাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আলম ওই এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শনিবার রাতে আলম ও তাঁর স্ত্রী খাওয়া-দাওয়া শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের বিভিন্ন অংশে। আগুনের ভয়াবহতা টের পেয়ে আলম ও তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, আলমারি, ট্রাঙ্ক, দুটি গরু, হাঁস-মুরগিসহ সংসারের মূল্যবান সব মালামাল। মুহূর্তের আগুনে বছরের পর বছর কষ্টে গড়ে তোলা সংসারের সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আলম ও তাঁর স্ত্রী। জীবিকার তাগিদে অটো চালিয়ে সংসার চালানো আলমের পরিবার এখন চরম সংকটে।

অগ্নিকাণ্ডের পর থেকে পরিবারটির মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মাথা গোঁজার ঠাঁই ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে অসহায় পরিবারটি কীভাবে ঘুরে দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত আলমের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

এদিকে, অগ্নিকাণ্ডের বিষয়টি ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত আলমের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলে জানা গেছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

ভূল্লীতে আগুনে শেষ সম্বল হারালেন অটোচালক আলম, সহায়তার আকুতি

আপডেট টাইম : ১১:০০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬