সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সাথে এক পরিবার থেকে ব্যাংকের পরিচালকের সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন করা, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। পরে মন্ত্রিসভার অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে।

খসড়া প্রস্তাব অনুযায়ী, মন্ত্রী, মন্ত্রীর পদমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইভাবে রাজনৈতিক পদধারীদের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও নিয়োগ দেওয়া যাবে না।

বর্তমানে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য থাকার সুযোগ রয়েছে। নতুন প্রস্তাবে তা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সংখ্যাও দুজনের পরিবর্তে একজন করার প্রস্তাব করা হয়েছে।

এর আগে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকের ওপর পারিবারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্যাংক পরিচালনায় এ ধরনের প্রভাব কমাতেই নতুন বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদও কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ১২ বছর পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ থাকলেও নতুন প্রস্তাবে তা ছয় বছর নির্ধারণের কথা বলা হয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক হতে পারবেন না তারা।

উল্লেখ্য, আগে ব্যাংক পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ছয় বছর ছিল। তবে ২০১৮ সালে তা বাড়িয়ে নয় বছর এবং ২০২৩ সালে ১২ বছর করা হয়।

এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে এ সংখ্যা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব রয়েছে।

স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের সাথে অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এ ধরনের বিনিয়োগকারীদের যোগ্যতা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার ধারণের সীমা বহাল থাকবে।

খসড়ায় পরিচালকদের ঋণসংক্রান্ত বিধানেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কোনো পরিচালক পদ ছাড়লেও দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে ঋণ পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগ রাখা হচ্ছে না।

পাশাপাশি কোনো পরিচালক একটানা তিন মাসের বেশি পরিচালনা পর্ষদের সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। এর বেশি সময় অনুপস্থিত থাকার অনুমতি বছরে সর্বোচ্চ একবার নেওয়া যাবে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

আপডেট টাইম : ০৩:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬