সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রাণীনগরে আলু প্রদর্শনীতে ৫০ হাজার টাকার বরাদ্দ, কৃষকপ্রতি উপকরণে বড় ব্যবধান Logo প্রধানমন্ত্রীর জন্মদিনে সেলাই মেশিন বিতরণ করলেন রহমাতুল্লাহ Logo অসুস্থতার পর অভিনয়ে ফিরেই নজর কাড়লেন তানিয়া বৃষ্টি Logo টানা পতনের পর বিশ্ববাজারে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম Logo কুমিল্লায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গ্রেপ্তার ১১ জন Logo শেখ হাসিনার সমর্থকরা সরকারবিরোধী সহিংসতায় জড়িত: নিউইয়র্ক টাইমস Logo ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈম, বাঁচতে চান সবার সহযোগিতা Logo দুপুর ১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি Logo আইএলটি-টোয়েন্টিতে ব্যর্থ মুস্তাফিজ, পরাজিত দলও Logo স্বর্ণের দামে ফের উত্থান, বাড়ল ভরিপ্রতি মূল্য

প্রধানমন্ত্রীর জন্মদিনে সেলাই মেশিন বিতরণ করলেন রহমাতুল্লাহ

এক নারীর হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে অসহায় ও উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরীর সদর রোডস্থ নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।

এ উদ্যোগের মাধ্যমে নারীদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে রহমাতুল্লাহ বলেন, ‘নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের যথাযথ সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। শুধু সহায়তা প্রদান নয়, নারীদের এমনভাবে সক্ষম করে তুলতে হবে, যাতে তারা নিজেরাই উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। সেলাই মেশিন বিতরণের এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে।’

তিনি আরও বলেন, ‘দেশ ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পতিত ফ্যাসিবাদী চক্র নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অতীতেও ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি, এবারও পারবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকার এগিয়ে যাবে।’

রহমাতুল্লাহ বলেন, ‘নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখতে হবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও রাজনৈতিক নেতাদেরও মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে এগিয়ে আসা প্রয়োজন।’

অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা, বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে আলু প্রদর্শনীতে ৫০ হাজার টাকার বরাদ্দ, কৃষকপ্রতি উপকরণে বড় ব্যবধান

প্রধানমন্ত্রীর জন্মদিনে সেলাই মেশিন বিতরণ করলেন রহমাতুল্লাহ

আপডেট টাইম : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬