সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির প্রচার-প্রচারণা জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন Logo সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ  Logo ৭২০ রানেও জয়ের দেখা পেল না ভারত, নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই Logo দেশে খেলাপি ঋণের পরিমাণ এখন ৬ লাখ ২৭ হাজার কোটি টাকার বেশি Logo গ্রিন বায়োটেকনোলজিতে অভিযান চালিয়ে নিজেই বেকায়দায় কর্মকর্তা Logo ৯ মাসেই বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি Logo বিএনপি করবেন, কথা বলবেন আওয়ামী লীগের মতো-তা হবেনা: জহির উদ্দিন Logo রাণীনগরে আলু প্রদর্শনীতে ৫০ হাজার টাকার বরাদ্দ, কৃষকপ্রতি উপকরণে বড় ব্যবধান Logo প্রধানমন্ত্রীর জন্মদিনে সেলাই মেশিন বিতরণ করলেন রহমাতুল্লাহ Logo অসুস্থতার পর অভিনয়ে ফিরেই নজর কাড়লেন তানিয়া বৃষ্টি

গ্রিন বায়োটেকনোলজিতে অভিযান চালিয়ে নিজেই বেকায়দায় কর্মকর্তা

গ্রিন বায়োটেকনোলজি।

মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী তৈরির অভিযোগে জামালপুরের মেলান্দহ উপজেলার গ্রিন বায়োটেকনোলজিকে ২ লাখ টাকা জরিমানা করে বেকায়দায় পড়েছেন জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম।

রোববার (২২ নভেম্বর) এই কর্মকর্তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম।

এর আগে বুধবার দুপুরে মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক ওই এলাকার মুহাম্মদ জাহিদুল হক জুয়েল। একই মালিকের বায়োজিন কসমেসিউটিক্যালসে তারা প্রসাধনী সরবরাহ করে থাকে। মেয়াদোত্তীর্ণ প্রসাধনীও সেখানে পাওয়া গেছে। এ অভিযানের পর গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।

অভিযান চালিয়ে জরিমানা আদায় করে বেকায়দায় পড়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা শরীফুল ইসলাম। রোববার (২২ নভেম্বর) দুপুরে তার বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম। লিখিত অভিযোগে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম সাংবাদিকদের অভিযোগ করে বলেছেন, আমরা তাকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যে কোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম; কিন্তু তিনি সেই সুযোগ দেননি। আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা পরিশোধে বাধ্য করেন। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি। কারখানায় থাকা প্রায় ১ কোটি টাকার কাঁচামালও ধ্বংস করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

এসব বিষয়ে জানতে চেয়ে একাধিকবার ফোন দিলেও ধরেননি গ্রিন বায়োটেকনোলজি এবং বায়োজিনের মালিক জাহিদুল হক জুয়েল।

জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, ‘অভিযানে আনসার ব্যাটালিয়নের ৩ সদস্যের একটি টিম উপস্থিত ছিল। প্রতিষ্ঠানটি বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরি করে। উৎপাদন কার্যক্রম দেখতে আকস্মিক পরিদর্শনে গিয়ে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিকের সন্ধান পেয়েছি। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে। অভিযানে বিপুল মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক জব্দ করা হয়।’

কোটি টাকা ক্ষতি এবং গ্রিন বায়োটেকনোলজির অভিযোগের বিষয়ে শরীফুল ইসলাম বলেন, ‘অভিযানের সময় ভিডিও করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনীর স্যাম্পল সংগ্রহ করা আছে। আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি।’

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রচার-প্রচারণা জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

গ্রিন বায়োটেকনোলজিতে অভিযান চালিয়ে নিজেই বেকায়দায় কর্মকর্তা

আপডেট টাইম : ১২:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬