সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 48
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে ধানগড়া বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম প্যারিস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিনসহ আরও অনেকে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন,“জাতীয়তাবাদী যুবদল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। বিএনপির গৌরবোজ্জ্বল আন্দোলন-সংগ্রামের ইতিহাসে যুবদল সবসময়ই সম্মুখসারিতে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার যুবদল নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রায়গঞ্জ বাজার এলাকা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

আপডেট টাইম : ০৯:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫