সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

অবশেষে নীরবতা ভাঙলেন মোস্তাফিজ

অনুশীলনের ফাঁকে ধুমকেতুর খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তুলকালাম কাণ্ড ঘটে গেছে এবার। নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে ভারত যায়নি বাংলাদেশ। বাংলাদেশকে সমর্থন করে এবারের আসরে গ্রুপ পর্বের ‘হট কেক’ নামে খ্যাত সেই ভারতের বিপক্ষে ম্যাচও বয়কট করেছে পাকিস্তান। বলা চলে বাংলাদেশ আর পাকিস্তানের দুই সিদ্ধান্তে রীতিমতো এলোমেলা হয়ে গেছে গোটা ক্রিকেট দুনিয়া।

যার নেপথ্য ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মূলত, আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার পর থেকেই এমন সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর বাংলাদেশের দেখানো পথে হাটে পাকিস্তান। কিন্তু যার কারণে এতসব ঘটনা ঘটে গেল ক্রিকেট বিশ্বে সেই মোস্তাফিজুর রহমানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অবিশ্বাস্য মনে হলেও এসবকিছু নিয়ে কোনো কথাই বের হয়নি মোস্তাফিজের মুখ থেকে। সাংবাদিকদের হয়ে সেই কাজটা করার চেষ্টা করেছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টিতে তিনি আছেন ধূমকেতু একাদশের প্রধান কোচের দায়িত্বে। সেই একই দলে খেলবেন মোস্তাফিজও। মিডিয়ায় কোনরকমের প্রতিক্রিয়া না জানালেও ধূমকেতুর কোচের কাছে যেন নীরবতা ভাঙলেন বাংলাদেশের কাটার মাস্টার। আজ বুধবার মিরপুরে সালাউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম, “তুমি কী মনে করছ?” সে বলল, “লেট ইট গো।” মানে যা চলে যাওয়ার, এটা চলে গেছে।’

এবারের আইপিএলের জন্য ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরে উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু মোস্তাফিজ নাকি মনে করছেন, যেটা তাঁর নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভেবে লাভ নেই। মোস্তাফিজের কাছ থেকে বিষয়টা শেখার চেষ্টা করছেন সালাউদ্দীনও, ‘আমার মনে হয়, মোস্তাফিজের কাছ থেকে এটা ভালো জিনিস শেখার মতো। এতগুলো টাকা বলেন বা যা–ই বলেন—ও তো হতাশায় ভুগতে পারত। কিন্তু সে জানে যে এটা আসলে নিয়ন্ত্রণে নেই। তার হাতে তো ছিল না। মোস্তাফিজের কাছ থেকে আমি এটা শিখেছি এবং অন্যরাও হয়তো এটা থেকে শিখবে।’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাসংকটে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচগুলো তারা খেলতে চেয়েছিল অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায়। কিন্তু আইসিসি তাতে রাজি হয়নি। দুই বছর ধরে বিশ্বকাপের আশায় থাকা ক্রিকেটারদের স্বাভাবিকভাবেই তাতে হতাশ থাকার কথা। সালাউদ্দীনও সে রকমই মনে করেন, ‘সত্যি বলতে এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক কঠিন। সবাইকে তো মানসিকভাবে শক্তিশালী বলা যাবে না। হতাশা কাটানোও মুশকিল। কিন্তু দিন শেষে আমি যেটা বললাম, আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনার ক্ষতি ছাড়া অন্য কিছু করছেন না।’

ক্রিকেটাররা দ্রুতই হতাশা কাটিয়ে উঠতে পারবেন আশা জানিয়ে সালাউদ্দীন বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে তারা হয়তো ওভাবেই দেখবে এটা। কিন্তু সবাই তো আসলে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা মানুষ, আমাদের ভেতরে দুঃখ-কষ্ট থাকবেই, সুখও থাকবে। কিন্তু কীভাবে আমি সামনে চলতে পারব, সেটার জন্য হয়তো আমাকে বর্তমান অবস্থায় থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে ছেলেরা এটা কাটিয়ে উঠবে এবং তারা এই টুর্নামেন্টে মনোযোগ রাখবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

অবশেষে নীরবতা ভাঙলেন মোস্তাফিজ

আপডেট টাইম : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬