সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমানের বিরুদ্ধে সার ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন তাঁরা।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতন ও নিপীড়নের স্মৃতি এখনো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মনে রয়েছে। তাঁরা সেই নির্যাতনের কথা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিক্ষোভকারীদের দাবি, নাগেশ্বরী উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ১৫ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও আহ্বায়ক গোলাম রসুল রাজাকে দায়ী করেন বিক্ষোভকারীরা। তাঁরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদসহ আরও অনেকে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

আপডেট টাইম : ০৯:০২:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬