সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

আলবেনিয়ার তিরানায় সরকারবিরোধী শিক্ষার্থী বিক্ষোভের সময় জলকামানের পানি থেকে বাঁচতে ব্যারিকেডের আড়ালে আশ্রয় নিয়েছেন বিক্ষোভকারীরা। ১৭ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

দুর্নীতি, কর্মসংস্থানের অভাব ও শিক্ষার মান নিয়ে ক্ষোভ থেকে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার টানা পঞ্চম দিনের মতো চলা বিক্ষোভে রাজধানী তিরানায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের ভিডিওতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে পুলিশের গুলি ছোড়ার দৃশ্য দেখা গেছে। ঘটনাস্থলে রাবার বুলেটের ছররা পাওয়া গেছে। এগুলোর আঘাতে রয়টার্সের দুই সাংবাদিক ও কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

সাম্প্রতিক দিনগুলোতে তিরানার কেন্দ্রীয় এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সরকারি ভবন ও ব্যাংকে আগুন দিয়েছেন এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

আলবেনিয়ার পুলিশপ্রধান স্কেন্ডার হিতা রাবার বুলেট ব্যবহারের বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহৃত সব ধরনের উপায় সীমিতভাবে প্রয়োগ করা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে আচরণে ক্ষমতার অপব্যবহার ও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে দুর্নীতি, চাকরির অভাব ও শিক্ষার নিম্নমান নিয়ে মানুষের ক্ষোভ প্রতিফলিত হচ্ছে। গত বছর টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা রামার সরকারের জন্য এ বিক্ষোভ বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় ১ হাজার ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৮৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। সংঘর্ষে বহু পুলিশ সদস্য ও বিক্ষোভকারী আহত হয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

আপডেট টাইম : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬