সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইয়ামালকে আটকে দিয়ে নজর কাড়লেন কুকুরেয়া, প্রশংসায় পঞ্চমুখ মরিনহো

এল ক্ল্যাসিকো ম্যাচে মার্ক কুকুরেয়া। ছবি: গেটি ইমেজেস

এল ক্লাসিকোর মহারণে বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে দারুণভাবে রুখে দিয়েছেন রিয়াল মাদ্রিদ রক্ষণভাগের খেলোয়াড় মার্ক কুকুরেয়া। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভার বিরুদ্ধে মাথা ঠাণ্ডা রেখে রক্ষণের দায়িত্ব সামলানোয় এই স্প্যানিশ লেফট-ব্যাকের ভূয়সী প্রশংসা করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো।

এর আগে বার্সেলোনার বিপজ্জনক উইঙ্গার লামিনে ইয়ামালকে সামলানোর দায়িত্ব দিয়ে আলভারো কারেরাসের জায়গায় এই স্প্যানিশ তারকাকে একাদশে বেছে নেন মরিনহো।

পুরো ৯০ মিনিট জুড়েই ইয়ামালের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ দেননি কুকুরেয়া। রুখে দিয়েছেন বিপজ্জনক জায়গায় তাকে সময় ও সুযোগ দেওয়ার সব পথ। কুকুরেয়ার এমন পারফরম্যান্সই রিয়াল মাদ্রিদের দৃঢ় রক্ষণ কাঠামোর ভিত্তি গড়ে দেয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ হোসে মরিনহো স্বীকার করেন, ইয়ামালকে সামলানো ছিল কুকুরেয়ার জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। ছেলেটি অনেক দারুণ এবং তাকে আটকানো কঠিন। কারণ ভালো খেলার পাশাপাশি ও বেশ চতুর। সে সিউসিকে (কুকুরেয়া) হলুদ কার্ড দেখানোর জন্য সবরকম চেষ্টা করেছিল, কিন্তু সিউসি খুব দারুণভাবে নিজেকে সামলে রেখেছে।

তিনি আরও বলেন, একটি চমৎকার যৌথ দলীয় প্রচেষ্টা ছিল। তবে এটি সম্ভবত সিউসির (কুকুরেয়া) জন্য সবচেয়ে কঠিন ম্যাচ ছিল এবং সে একজন অত্যন্ত দক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে জয়ী হয়ে মাঠ ছেড়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

ইয়ামালকে আটকে দিয়ে নজর কাড়লেন কুকুরেয়া, প্রশংসায় পঞ্চমুখ মরিনহো

আপডেট টাইম : ১১:১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬