সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে পিটুনি দিলেন কুবি শিক্ষার্থীরা Logo হিলি স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন Logo কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা জারি Logo নারীর অগ্রগতিতে শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ চান জুবাইদা রহমান Logo শরীয়তপুরের জাজিরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় নারীর পাশে দাঁড়ালো মানবতার আলো ফাউন্ডেশন Logo ভারতীয় ভিসায় নতুন নিয়ম, আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা Logo টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত Logo মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু Logo বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা Logo একটি ব্যাংক ধসের জেরে পদত্যাগ করছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। একই মামলায় আরেক ফরাসি নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতকক্ষে উপস্থিত রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত ব্যক্তিরা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন আটককেন্দ্রে থাকা আইএসের ৪৭ ফরাসি সন্দেহভাজনের মধ্যে ছিলেন। গত বছর যুক্তরাষ্ট্রের বাহিনী ও ইরাকি কর্তৃপক্ষের সমন্বয়ে বৃহত্তর স্থানান্তর ব্যবস্থার আওতায় তাদের ইরাকে নেওয়া হয়।

বিচারক জানান, আইএসে যোগদান এবং আতঙ্ক ছড়ানোর দায়ে ইরাকের সন্ত্রাসবিরোধী আইনে তাদের সাজা দেওয়া হয়েছে। আসামিরা বয়সে তরুণ হওয়ায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রয়টার্সের ওই প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, সাজাপ্রাপ্ত সপ্তম ফরাসি নাগরিকের বয়স ২৩ বছর। তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের আইনজীবীদের একজন আব্বাস আল-মালিকি জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে তারা ইরাকের সর্বোচ্চ আপিল আদালতে আপিল করবেন। গত মাসে ফরাসি নাগরিকদের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় আইএস। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ও স্থানীয় বাহিনীর অভিযানে ২০১৯ সালে গোষ্ঠীটির ঘোষিত খেলাফতের পতন ঘটে। এরপর সংগঠনটির বহু সদস্যকে আটক করা হলেও এর অবশিষ্ট অংশ এখনো বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ হারানোর পর আটককেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র জানুয়ারিতে জানায়, সিরিয়া থেকে আইএসের বন্দিদের ইরাকে স্থানান্তর শুরু হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে পিটুনি দিলেন কুবি শিক্ষার্থীরা

ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ০৬:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬