সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

এল ক্ল্যাসিকোর আগে সতীর্থদের সতর্কবার্তা রদ্রি-রাফিনিয়ার

দলের অনুশীলনে রাফিনিয়া ও রদ্রি। ছবি: জুমা প্রেস

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে সাম্প্রতিক হারের পর রদ্রি ও রাফিনিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ উপদেশ পেয়েছে বার্সেলোনা দল। বড় মঞ্চে নিখুঁত মনোযোগ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব কতটা, সেই রূঢ় সত্যই যেন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ম্যাচটি। তবে এ পরাজয়ে ভেঙে পড়ার বদলে ক্লাবের ভেতরের পরিবেশ এখনও ইতিবাচক। চলতি মৌসুমে সবকটি ট্রফির জন্যই লড়াই করার ব্যাপারে আগের মতোই আত্মবিশ্বাসী স্কোয়াড।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ পিএসজি ম্যাচের পর বার্সেলোনার ড্রেসিংরুমের ভেতরের চিত্র এবং খেলোয়াড়দের পাওয়া সেই শিক্ষার বিষয়টি তুলে ধরেছে।

সেই ম্যাচের আগে একের পর এক চোখধাঁধানো ফল ও দুর্দান্ত পারফরম্যান্সে অপ্রতিরোধ্য গতিতে ছুটছিল বার্সেলোনা। খেলোয়াড়রাও জানতেন, পিএসজির বিপক্ষে লড়াইটিই ছিল মৌসুমে তাদের প্রথম আসল পরীক্ষা। সেই পরীক্ষায় দল হেরে গেলেও অভ্যন্তরীণ পর্যালোচনা শেষে ইতিবাচক দিকই বেশি খুঁজে পাচ্ছেন খেলোয়াড়েরা।

ম্যাচ শেষের বাঁশি বাজতেই সতীর্থদের উদ্দেশ্যে কথা বলেন দলের অন্যতম অভিজ্ঞ সদস্য রাফিনিয়া। হার থেকে ইতিবাচক শিক্ষা নেওয়ার ওপর জোর দেন তিনি। তাঁর পরপরই দলের হাল ধরেন গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে বড় চমক ও স্প্যানিশ ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি। তিনি পুরো দলকে স্পষ্ট ভাষায় বলেন, যদি ভুল করতেই হয়, তবে ভুল করার জন্য মৌসুমের এই শুরুর সময়টাই সেরা। কারণ এখান থেকে ভুল শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে।

অত্যন্ত আবেগ নিয়ে রদ্রি দলের সবাইকে বোঝান যে, বিশ্বের সেরা ক্লাবগুলোর বিরুদ্ধে বড় ম্যাচ জিততে হলে ম্যাচের প্রতিটি মুহূর্তে শতভাগ মনোযোগ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

এল ক্ল্যাসিকোর আগে সতীর্থদের সতর্কবার্তা রদ্রি-রাফিনিয়ার

আপডেট টাইম : ০১:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬