সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

গাজায় দেড়শ টনেরও বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:১৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 40

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার ইসরায়েলের সংসদ ‘নেসেট’-এ এক বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর এএফপির।

নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র, আরেক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গেই স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় বিমান হামলা চালানো হয়।

তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা ইসরায়েলি সৈন্যদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস। সংগঠনটি বলেছে, ইসরায়েলই গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

গাজায় দেড়শ টনেরও বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল

আপডেট টাইম : ১১:১৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫