সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চলতি মৌসুমে জাপানে প্রথম বার্ড ফ্লু শনাক্ত

জাপানে চলতি মৌসুমে বার্ড ফ্লুর প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মিয়াগি প্রিফেকচারের কুরিহারা শহরে একটি মৃত বুনো রাজহাঁস উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় পাখিটির শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

তবে ভাইরাসটি উচ্চমাত্রায় সংক্রামক বা হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচপিএআই) কি না, তা নিশ্চিত হতে জেনেটিক পরীক্ষা করা হবে। পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হলে চলতি মৌসুমে জাপানে বুনো পাখির মধ্যে এটিই হবে বার্ড ফ্লুর প্রথম শনাক্ত ঘটনা।

এদিকে, মৃত পাখিটি উদ্ধারের স্থানকে কেন্দ্র করে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) ব্যাসার্ধের এলাকাকে বুনো পাখি পর্যবেক্ষণের জন্য অগ্রাধিকার অঞ্চল হিসেবে নির্ধারণ করেছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়।

এ অঞ্চলে বুনো পাখির চলাচল ও সম্ভাব্য সংক্রমণের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় ভাইরাস শনাক্ত হলেও চূড়ান্ত পরীক্ষার ফলের ওপরই সংক্রমণের ধরন নিশ্চিত হওয়া নির্ভর করছে।

জনতার কণ্ঠ পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি মৌসুমে জাপানে প্রথম বার্ড ফ্লু শনাক্ত

আপডেট টাইম : ০৬:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬