সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চীনে কিউবস্যাট ক্যাম্পে বাংলাদেশি দলের নেতৃত্বে ড. শাহনেওয়াজ

বাংলাদেশি গবেষক ড. শাহনেওয়াজ সিদ্দিকী চীনের শি’আনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশন (এপিএসসিও) কিউবস্যাট প্রতিযোগিতা (এসিসি) সামার ক্যাম্পে একটি গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন।

১২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন দেশের গবেষক ও অংশগ্রহণকারীরা কিউবস্যাট প্রযুক্তির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ নেন। ড. শাহনেওয়াজ সিদ্দিকী এনএসইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত।

ক্যাম্পে কিউবস্যাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন সাবসিস্টেম অনবোর্ড কম্পিউটিং, কন্ট্রোল, যোগাযোগ, পাওয়ার, স্ট্রাকচারাল ইন্টিগ্রেশন, থার্মাল ম্যানেজমেন্ট এবং গ্রাউন্ড স্টেশন ইন্টারফেসিং নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে।

ড. শাহনেওয়াজের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশনের (স্পারসো) সমন্বয়ে একটি কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পায়। এপিএসসিওর বাংলাদেশি ফোকাল এজেন্সি স্পারসোর আহ্বানে সাড়া দিয়ে দলটি কিউবস্যাটের বিস্তারিত নকশা জমা দেয়।

এপিএসসিওর বিশেষজ্ঞ প্যানেল নকশাগুলো মূল্যায়ন করে অনুমোদন দেওয়ার পর দলটি সামার ক্যাম্পে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে।

ক্যাম্প শেষে এখন প্রকল্পটির পরবর্তী ধাপে এগোবে ড. শাহনেওয়াজের দল। প্রস্তাবিত কিউবস্যাটের ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি, পরীক্ষা ও যাচাই করা হবে।

বাংলাদেশে কিউবস্যাট ও মহাকাশপ্রযুক্তি গবেষণাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

2 thoughts on “চীনে কিউবস্যাট ক্যাম্পে বাংলাদেশি দলের নেতৃত্বে ড. শাহনেওয়াজ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে কিউবস্যাট ক্যাম্পে বাংলাদেশি দলের নেতৃত্বে ড. শাহনেওয়াজ

আপডেট টাইম : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি গবেষক ড. শাহনেওয়াজ সিদ্দিকী চীনের শি’আনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশন (এপিএসসিও) কিউবস্যাট প্রতিযোগিতা (এসিসি) সামার ক্যাম্পে একটি গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন।

১২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন দেশের গবেষক ও অংশগ্রহণকারীরা কিউবস্যাট প্রযুক্তির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ নেন। ড. শাহনেওয়াজ সিদ্দিকী এনএসইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত।

ক্যাম্পে কিউবস্যাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন সাবসিস্টেম অনবোর্ড কম্পিউটিং, কন্ট্রোল, যোগাযোগ, পাওয়ার, স্ট্রাকচারাল ইন্টিগ্রেশন, থার্মাল ম্যানেজমেন্ট এবং গ্রাউন্ড স্টেশন ইন্টারফেসিং নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুন: এআই একদিন মানবজাতিকে নিশ্চিহ্ন করতে পারে: অ্যানথ্রপিক গবেষক