সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জাতীয় পরিচয়পত্র সংশোধনে প্রতারণা ঠেকাতে ইসির বার্তা

নির্বাচন কমিশন ভবন। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন করে দেওয়ার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। প্রতারক চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. আব্দুল মমিন সরকারের স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে তারা। এনআইডি সংশোধন করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে এই চক্র।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশন বলেছে, এনআইডি সংশোধনসহ পরিচয়পত্র-সংক্রান্ত কোনো সেবা দিতে বাংলাদেশ নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

এনআইডি-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কমিশন। এ ছাড়া এ বিষয়ে তথ্য ও সেবা পেতে ১০৫ নম্বর হটলাইনে কল করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইন প্রতারক সম্পর্কে নিজে সতর্ক হোন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীকে সতর্ক করুন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

জাতীয় পরিচয়পত্র সংশোধনে প্রতারণা ঠেকাতে ইসির বার্তা

আপডেট টাইম : ০৫:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬