নিহত সৈয়দ রেজাউর রহমান পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামের মৃত সৈয়দ আবুল কালামের ছেলে। তিনি নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মুসল্লি এজাজ মিয়া জানান, রেজাউর রহমান পরিবার নিয়ে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামে বসবাস করতেন। দুপুর সাড়ে ১২টায় তিনি বাড়ির পাশের বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান।
নিহতের শ্বশুর পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস. এম. শফি বলেন, রেজাউর রহমান মসজিদেই হিটস্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছেন ডাক্তার। শুক্রবার রাত ১১টায় চরগরদীতে জানাজার নামাজ শেষে তার বাবার কবরের পাশে দাফন করা হবে।

ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ 



















