সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জ্যামাইকা লণ্ডভণ্ড করে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মেলিসা’

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 39

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

হারিকেন মেলিসা জ্যামাইকায় ক্যাটাগরি-৫ মাত্রার ঝড়ের শক্তি নিয়ে আঘাত হেনেছে। আধুনিক ইতিহাসে দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে এটি একটি। জ্যামাইকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও মেলিসা সামনে ধেয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কিউবায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কিউবার জনস্বাস্থ্যমন্ত্রী জোসে অ্যাঞ্জেল পোর্টাল মিরান্ডা সোশ্যাল মিডিয়ায় তার দেশের নাগরিকদের হারিকেন মেলিসার প্রস্তুতির জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

মার্কিন আবহাওয়া তথ্যের এএফপি বিশ্লেষণ অনুসারে, ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) বেগে বাতাস বইছে। হারিকেন মেলিসা এই বছর বিশ্বব্যাপী রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়।

জ্যামাইকান কর্মকর্তারা বলেছেন, ঝড়টি দেশের অবকাঠামোতে কতটা বিপর্যয় ডেকে এনেছে তা নির্ধারণের কাজ চলছে। একটি জরুরি ত্রাণ ওয়েবসাইট চালু করা হয়েছে। দুর্গতদের দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, মঙ্গলবার দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় ঝড়টি স্থলভাগে আঘাত হানে। তখন ক্যাটাগরি-৫ মাত্রার সমান শক্তি ধারণ করলেও এটি এখন কিছুটা কমে ক্যাটাগরি-৪ পর্যায়ে এসেছে। এ সত্বেও কিউবায় তাণ্ডব চালানোর ক্ষমতা রাখে ঝড়টি।

জ্যামাইকার স্থানীয়রা জানান, মূল ঝড় দ্বীপরাষ্ট্রটি অতিক্রম করলেও এখনো তীব্র বাতাস বইছে। পূর্বাভাস অনুযায়ী আকস্মিক বন্যা, ভূমিধস ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় তারা আতঙ্কিত।

এদিকে আজ বুধবারের মধ্যে ঝড়টি কিউবায় ক্যাটাগরি-৪ মাত্রার শক্তিতে আঘাত হানতে পারে। ইতোমধ্যে দেশটিতে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। অতিদ্রুত দুর্যোগ ঝুঁকিপ্রবণ বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জ্যামাইকা লণ্ডভণ্ড করে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মেলিসা’

আপডেট টাইম : ১২:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫