সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ Logo জয়পুরহাটে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার Logo বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম Logo রোজা শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ Logo সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন Logo সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার Logo বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ দেবেন মহাসম্মেলনে Logo আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম-মাসুদুজ্জামান মাসুদ Logo প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা Logo মাথা নেই, বুকেই জোড়াচোখ, কে এই ‘ভূতদেবতা’ নিশিকান্ত?

ডুবে গেল বাইচে অংশ নেওয়া ২ নৌকা, মাঝিদের মধ্যে সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে বাইচ চলাকালে ধাক্কা লেগে তলিয়ে গেছে প্রতিযোগীতায় অংশ নেওয়া দুই নৌকা। এ সময় মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তলিয়ে যাওয়া একটি নৌকা উদ্ধার হলেও অপরটির সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় করতোয়া নদীতে বাইচ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা ঘাটে পানসি নৌকাবাইচের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক মানুষ জড়ো উপস্থিত হন। বাইচ চলার একপর্যায়ে  সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরাট নবশক্তি ফাইটার নামের দুটি নৌকা পাশাপাশি চলে আসে। এ সময় ধাক্কা লেগে দুটি নৌকাই তলিয়ে যায়। এক পর্যায়ে প্রতিযোগী দুই নৌকার বাইছালদের মধ্যে কথা-কাটাকাটির পর উভয়পক্ষ সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতার উত্তেজনা থেকেই দুই নৌকার বাইছালদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লাপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, দুই নৌকার মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে দুটি নৌকাই তলিয়ে যায়। এর মধ্যে একটি নৌকা উদ্ধার হয়েছে। অপর নৌকা এখনো ডুবে রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

ডুবে গেল বাইচে অংশ নেওয়া ২ নৌকা, মাঝিদের মধ্যে সংঘর্ষে আহত ১০

আপডেট টাইম : ০৮:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬