সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কর্মক্ষম মানুষের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারছে না বাংলাদেশ Logo গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: প্রধানমন্ত্রী Logo শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছায় কারিনার বিশেষ বার্তা Logo এভারেস্টে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক Logo মুক্তি পেয়েই জামায়াত আমিরের বাসায় আখতারুজ্জামান Logo খুলনায় নদীর চরে মিলল দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ Logo ঘুষ লেনদেনের সময় আটক লালবাগ সার্কেলের সার্ভেয়ার Logo শ্রমিক সেজে নাশকতার চেষ্টা, আ.লীগের ৩৩ জন গ্রেপ্তার Logo প্রাতিষ্ঠানিক স্বীকৃতি মেলেনি, পেয়েছেন মানুষের ভালোবাসা Logo বরগুনার উপকূলে বাড়ছে ভাঙন, ঝুঁকিতে ৭২ কিলোমিটার বাঁধ

নতুন দায়িত্বে আজ শপথ নিচ্ছেন ফয়সল আমীন ও এলিজা জামান

মির্জা ফয়সল আমীন এবং এলিজা জামান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত এলিজা জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০৪।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে এরই মধ্যে গেজেটও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মক্ষম মানুষের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারছে না বাংলাদেশ

নতুন দায়িত্বে আজ শপথ নিচ্ছেন ফয়সল আমীন ও এলিজা জামান

আপডেট টাইম : ১০:২১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬