সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী Logo হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ Logo যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

নরসিংদীতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে শিশু (৮) শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মো.
সোহরাব নামে এক মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মনোহরদী থানা পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শিক্ষক মো. সোহরাব (২০) মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকার আবুল হাসেমের
ছেলে। তিনি স্থানীয় একটি মক্তবে শিক্ষকতা করতেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি ব্রিলিয়ান্ট ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণিতে
পড়ার পাশাপাশি প্রতিদিন সকালে আরবি পড়ার জন্য ওই মক্তবে যাতায়াত করত। মক্তবের শিক্ষক হিসেবে অভিযুক্ত সোহরাব দীর্ঘদিন ধরে যাতায়াতের সময় শিশুটিকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন।

গত ৪ নভেম্বর সকাল আনুমানিক ছয়টার দিকে শিশুটি প্রতিদিনের মতো মক্তবে যায়। ছুটি শেষে শিক্ষক সোহরাব
মক্তবের মাসিক বেতন নেওয়ার কথা বলে শিশুটিকে তার মায়ের কাছ থেকে বেতন এনে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি পাঠান।
পরবর্তীতে সকাল আনুমানিক সাতটার দিকে শিশুটি বেতন নিয়ে মক্তবে ফেরার পথে চালাকচর ইউনিয়নের হাফিজপুর
সাকিনের জনৈক আল আমিনের একটি নির্মাণাধীন পতিত ঘরের ভেতর তাকে একা পেয়ে পথরোধ করেন অভিযুক্ত
শিক্ষক।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই সময় অভিযুক্ত শিক্ষক শিশুটিকে জোরপূর্বক ঝাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং একপর্যায়ে তার পরনের হাফপ্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে ও দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত তাকে বাধা দেন। পরে শিশুটিকে তার বাড়ি থেকে বাজারের একটি ব্যাগ আনতে পাঠিয়ে দেওয়ার সুযোগে সে দৌড়ে পালিয়ে রক্ষা পায়।

ঘটনার দিন বিষয়টি শিশুটি তার পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের
সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশাহ জানান, শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাব ও
শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক মো. সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

নরসিংদীতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬