সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মাদ্রাসায় নিপীড়নের অভিযোগ কিছুটা সত্য, অধিকাংশই ভিত্তিহীন Logo এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি Logo মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে Logo ‘জাতীয় সিরাত সম্মেলন’ সফল করতে ইসলামী আন্দোলনের উদ্যোগ Logo মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ Logo নড়াইলে পারিবারিক বিরোধে চাচাকে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে Logo সচিবালয়ে প্রবেশ ও অবস্থানে আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ Logo শেষ উইকেটের লড়াইয়ে চট্টগ্রামের জয়, শীর্ষস্থান ধরে রাখল খুলনা Logo ট্রাম্প: নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত আমি Logo কুমিল্লায় জলাশয়ে মিলল নিখোঁজ কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ

পিকআপভ্যানের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রতীকী ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মা ও তার শিশুসন্তান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই শিশুর বাবা ওমর ফারুক।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও শিশু সন্তান আবদুর রহমান (৪)। আহত ওমর ফারুক যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে দোঁদাড়িয়া মোড়ে ওমর ফারুকের মোটরসাইকেলে পেছন থেকে একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। আহত ওমর ফারুককে যশোরের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর ঘাতক পিকআপভ্যান নিয়ে চালক পালিয়ে গেছেন। এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, পিকআপভ্যানটিকে জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসায় নিপীড়নের অভিযোগ কিছুটা সত্য, অধিকাংশই ভিত্তিহীন

পিকআপভ্যানের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬