সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রিপেইড মিটারে রিচার্জে নতুন নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম Logo সুবিধা নিয়ে পণ্য ছাড়েন সহকারী কমিশনার সাকিব Logo মজুরি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো আশফাকুর রহমানকে Logo হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভে আহত ওসি, থমথমে পরিস্থিতি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট প্রকাশ Logo ডেমোক্র্যাটদের প্রশংসা করে ফক্স নিউজকে যা বললেন ট্রাম্প Logo ৫ কোটি ভিউয়ের মাইলফলক পেরোল ইমরান-তারেকের ‘বর্ষা চোখ’ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা Logo পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর মামুন Logo মাদ্রাসায় নিপীড়নের অভিযোগ কিছুটা সত্য, অধিকাংশই ভিত্তিহীন

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে

ওয়াশিংটন ডিসিতে গত ৩ নভেম্বর ডেমোক্র্যাটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ অনুষ্ঠানে উল্লাস করছেন সমর্থকেরা। ছবি: রয়টার্স

আইওয়ায় অপ্রত্যাশিত জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। কানসাস, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও জয় পেয়েছে দলটি। সব মিলিয়ে সিনেটে ডেমোক্র্যাটদের আসন বেড়েছে ছয়টি।

মিশিগান ও মিনেসোটায় নিজেদের দখলে থাকা দুটি আসন হারালেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার মতো আসন পেয়েছে ডেমোক্র্যাটরা।

টেক্সাসে ৩০ বছরের বেশি সময় ধরে অঙ্গরাজ্যব্যাপী কোনো নির্বাচনে জয় পায়নি ডেমোক্র্যাটরা। এবার সেই রাজ্যে দলটির প্রার্থী জেমস টালারিকো বড় ব্যবধানে হারিয়েছেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী কেন প্যাক্সটনকে।

সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ হারিয়েছেন রিপাবলিকান সিনেটর ডারলিন গ্রাহামকে। চলতি বছর তার ভাই লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর ডারলিনকে ওই আসনের প্রার্থী হিসেবে বেছে নিয়েছিলেন ট্রাম্প।

অন্যদিকে, ওহাইওতে ডেমোক্র্যাট প্রার্থী শেরড ব্রাউন এমন একটি আসনে জয় পেয়েছেন, যেটি দুই বছর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দখলে ছিল।

নির্বাচনের ফলের পর মঙ্গলবার রাতে ট্রাম্প জানিয়েছেন, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান। তবে প্রয়োজন হলে নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করবেন বলেও জানিয়েছেন তিনি।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিপেইড মিটারে রিচার্জে নতুন নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে

আপডেট টাইম : ১১:২৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬