সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রতিবন্ধী ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার বিটকেল!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 65

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ফরিদুল ইসলাম ওরফে বিটকেলকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়াকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদুল ওরফে বিটেকল রায়গঞ্জ  উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের মো. বাদশা সেখের ছেলে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন,  গত ৩১ আগষ্ট ফরিদুল ইসলাম বিটকেল তার বাড়িতে কেউ না থাকার সুযোগে মানসকি প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতিত নারী তার মাকে বিষয়টি জানালে তিনি ১ সেপ্টেম্বর রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামি বিটকেল পালিয়ে বেড়াচ্ছিলেন।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকোল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রতিবন্ধী ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার বিটকেল!

আপডেট টাইম : ০২:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫