সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বান্দরবনে পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে শহরের কসাইপাড়া এলাকার ঝিরি থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়ার বাসিন্দা। তিনি ওই ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবার নাম জহির আহমদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় কয়েকজন কাজের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে ঝিরির মধ্যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে শরীফের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

বান্দরবনে পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

আপডেট টাইম : ০২:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬