দলীয় ২ রানে ২ উইকেট হারানোর পর তানজিদ ও নাজমুল হোসেনের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ।
একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন তানজিদ। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি।
রোববার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। তবে বাংলাদেশের ইনিংসের শুরুটাই হয়েছে দুঃস্বপ্নের মতো। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই আউট হয়েছেন অভিষিক্ত ওপেনার মাহফিজুল ইসলাম।
ইনিংসের প্রথম ওভারে রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২২ বছর বয়সী এই ব্যাটার।
এরপর দ্রুতই সাজঘরে ফেরেন মুমিনুল হক। রাবাদার অফ স্টাম্পের বাইরের বাড়তি বাউন্স পাওয়া বলে ডিফেন্ড করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি। দলীয় ৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এরপর তানজিদ হাসানের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইনিংসের নবম ওভারে রাবাদার ভেতরে ঢোকা ফুল লেন্থের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন শান্ত। বাংলাদেশের তিনটি উইকেটই তুলে নেন রাবাদা।
জনতার কণ্ঠ/জেডএইচ

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 
























