সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

ভাই-বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই

বাঁয়ে আগুনে পুড়া টাকা, ডানে বিএনপি নেতার আর্থিক সহায়তা প্রদান।

পটুয়াখালীর বাউফলে মোশাররফ হোসেন ও তার বোনের বিয়ের জন্য জমানো প্রায় সাত লাখ টাকা আগুনে পুড়ে গেছে। এছাড়াও তার বসতঘরসহ গরু-ছাগল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মোশাররফ হোসেনকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরের দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোশাররফের ভস্মীভূত বাড়ি গিয়ে এ সহায়তা দেওয়া হয়।

এর আগে রোববার সন্ধ্যা ৭টায় মোশাররফ হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার বসতঘর, দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। একই সঙ্গে ঘরে রাখা নিজের ও বোনের বিয়ের জন্য জমানো প্রায় সাত লাখ টাকা পুড়ে যাওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত ১০-১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে ধীরে ধীরে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলেন। নিজের ও বোনের বিয়ের জন্য সেই টাকা ঘরে রেখেছিলেন। কিন্তু আগুনে তার দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা সঞ্চয় শেষ হয়ে যায়।

আর্থিক সহায়তা প্রদানকালে বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, ‘আমি যে ব্যবসা করি, তার একটি অংশ সাধারণ মানুষের জন্য, ধর্মের জন্য ও দেশের জন্য ব্যয় করার হুকুম আল্লাহ তায়ালা দিয়েছেন। সেই হুকুম বাস্তবায়নের জন্য আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বাউফল পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। তারেক রহমানের পক্ষ থেকে আমি ব্যক্তিগত অর্থায়নে তাদের সহায়তা করেছি।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

ভাই-বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই

আপডেট টাইম : ১১:০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬