সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এইসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে গত ৩১ অক্টোবর প্রকাশিত “শ্রেষ্ঠ অধ্যক্ষের কলেজে কেউ পাস করেনি” শিরোনামে প্রকাশিত সংবাদটিতে তথ্যগত কিছু ভুল ছিল।
জানা গেছে প্রতিষ্ঠানটির কারিগরি শাখায় ৩০ জন শিক্ষার্থী পাস করেছে। তবে রাজশাহী বোর্ডের অধীনে বানিজ্য শাখায় তিনজন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। সংবাদটিতে বানিজ্য শাখার বিষয়টি উল্লেখ না করা ছিল তথ্যগত ভুল।
জাতীয় দৈনিক কালবেলা অনলাইন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে উল্লেখিত নিউজ প্রকাশিত হয়। পরবর্তীতে তথ্যগত ভুল থাকায় প্রতিষ্ঠান দুটি তা সংশোধন করে।
কারিগরি শাখায় অবদান রাখায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেয়েছেন। তবে রাজশাহী বোর্ডের অধিনে বানিজ্য শাখাটি ২০১৩ সালে খোলা হলেও এমপিওভুক্ত হয়নি। তাই বানিজ্য শাখার সঙ্গে অধ্যক্ষ শরীফুল ইসলামের শ্রেষ্ঠ শিক্ষকে সম্মাননা পাওয়ার বিষয়টি সম্পর্কিত নয়।
উল্লেখ থাকে যে, গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক উপলক্ষে কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা পান ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম। এর আগেও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কারিগরি শিক্ষা বিভাগে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানও নির্বাচিত হন তিনি।
উল্লেখিত সংবাদে তথ্যগত ভুল থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-বার্তা সম্পাদক

রিপোর্টার: 


















