সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভয়ে জামায়াত গোপালগঞ্জে কোনো পথসভা রাখেনি: রাশেদ খান Logo রায়গঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ Logo ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী Logo রাজমিস্ত্রি বাবা, মা আয়া: দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করেই মুন্নার জিপিএ-৫ অর্জন Logo তাহসিফের মৃত্যু: হত্যা মামলায় গ্রেপ্তার বন্ধু দীপ Logo ক্লাসরুমে সিসি ক্যামেরা, নজরদারিতে থাকবেন শিক্ষকরা Logo কুমিল্লার ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, শতভাগ পাস ৪টিতে Logo রাতের ভোটে ক্ষমতায় আসার চিন্তা বিএনপির নেই: শাহে আলম Logo এবারের এইচএসসির ফল আশানুরূপ হয়নি: শিক্ষামন্ত্রী Logo রপ্তানি সরবরাহ ব্যবস্থার ৬৬ দুর্বলতা চিহ্নিত, সমাধানে ৬ সিদ্ধান্ত

মানবিক বিভাগে ফেল সর্বোচ্চ, অন্য দুই বিভাগে চিত্র কেমন?

ছবি: এআই নির্মিত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন মানবিক বিভাগ থেকে। এ বিভাগে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪২ দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫০ দশমিক ৭৭ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগে এবার পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন ছাত্র। তাদের মধ্যে পাস করেছেন ৯০ হাজার ৬৬৪ জন। অর্থাৎ এ বিভাগে ছাত্রদের মধ্যে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ২৬৮ জন।

অন্যদিকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন। সে হিসাবে এ বিভাগে ছাত্রীদের মধ্যে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১৫৬ জন। সব মিলিয়ে মানবিক বিভাগে পাস করেছেন ২ লাখ ৫৬ হাজার ৩১১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৪২৪ জন।

অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ। এ বিভাগে পাসের হার তুলনামূলক বেশি হলেও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫০ দশমিক ৭৭ শতাংশ। অর্থাৎ তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আর সবচেয়ে পিছিয়ে রয়েছেন মানবিক বিভাগের পরীক্ষার্থীরা।

এবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। তবে বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

উল্লেখ্য, গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভয়ে জামায়াত গোপালগঞ্জে কোনো পথসভা রাখেনি: রাশেদ খান

মানবিক বিভাগে ফেল সর্বোচ্চ, অন্য দুই বিভাগে চিত্র কেমন?

আপডেট টাইম : ০১:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬