সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক

যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলতে হবে ইরানকে: ফিফা সভাপতি

ইরান ফুটবল দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫৬ দিন বাকি। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মিলছে না। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির আবহে ইরানের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকায় অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে ইরান অংশ নেবে। নিজেদের যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দেশটি।

ফিফা সভাপতির মতে, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিশ্বকাপে তাদের অবশ্যই খেলা উচিত। বুধবার রাতে সিএনবিসি আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ইরান অবশ্যই আসছে। আমরা আশা করি, তখন পরিস্থিতি শান্তিপূর্ণ হবে।’

এবারের বিশ্বকাপ ফুটবলে ইরানের তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি থাকায় মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে। এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, ‘ইরানকে আসতেই হবে। তারা যোগ্যতা অর্জন করেছে। খেলোয়াড়েরা খেলতে চায়।’

আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। আর ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে এই সংঘাতের আবহ চলছে। যদিও ইনফান্তিনো বলছেন, ‘‌খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। সেতু বন্ধনের কাজটা ফিফাকেই করে যেতে হবে।’‌

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী

যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলতে হবে ইরানকে: ফিফা সভাপতি

আপডেট টাইম : ০৯:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬