সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি Logo ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ Logo আমির হামজার নারীঘটিত বিষয় জামায়াত আমিরও জানতেন: রাশেদ খাঁন Logo দীঘিকে ঘিরে গুঞ্জন, যা বললেন অভিনেত্রী Logo দুই দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলনে অ্যাপ্লাইড সায়েন্সের ছাত্রীরা Logo চার-ছক্কার ঝড়ে এশিয়া কাপের শুরুতেই ভারতের বড় জয় Logo ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ রোববার Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই নেতার বিরুদ্ধে পুলিশের অভিযান Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে সরকারের নানা কর্মসূচি

রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচিত অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আরও এক আসামিকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম (৩৯)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পশ্চিম পাইকড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম ও পাখি খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার মামলা নম্বর-০২, তারিখ ৩ জুলাই ২০২৪। দণ্ডবিধির ৩০২/৩৯৪/৩৪ ধারায় দায়ের করা অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য এবং ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তার নাম উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ৬ নভেম্বর তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, আলোচিত কছিমুদ্দিন হত্যা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। মামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা

রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬