সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয় Logo আলট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর মিলল একটি নবজাতক; থানায় এজাহার Logo ডেমোক্র্যাটদের জয়ে অবসানের পথে ইরান যুদ্ধ, বদলাতে পারে ইসরায়েল নীতি Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি Logo ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ Logo আমির হামজার নারীঘটিত বিষয় জামায়াত আমিরও জানতেন: রাশেদ খাঁন Logo দীঘিকে ঘিরে গুঞ্জন, যা বললেন অভিনেত্রী Logo দুই দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলনে অ্যাপ্লাইড সায়েন্সের ছাত্রীরা Logo চার-ছক্কার ঝড়ে এশিয়া কাপের শুরুতেই ভারতের বড় জয়

আমির হামজার নারীঘটিত বিষয় জামায়াত আমিরও জানতেন: রাশেদ খাঁন

আমির হামজা ও রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার কথিত নারীঘটিত বিষয়টি দলটির আমির ডা. শফিকুর রহমানও আগে থেকে জানতেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। জাতীয় নির্বাচনের আগে বিষয়টি নিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনাও হয়েছিল বলে দাবি তার।

এ ঘটনায় আমির হামজাকে স্মার্টফোন ব্যবহার না করে বাটনফোন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন ইসলামি বক্তা তারেক মনোয়ার। তবে কুষ্টিয়া-৩ আসনে যোগ্য প্রার্থী না থাকায় তাকেই মনোনয়ন দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাশেদ খাঁন।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজার নারীঘটিত বিষয়টি সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও জানতেন। এটি নিয়ে জাতীয় নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতারা আলোচনাও করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামি বক্তা তারেক মনোয়ার আমির হামজাকে স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করেন এবং বাটনফোন ব্যবহার করতে বলেন। মূলত কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের কোনো যোগ্য প্রার্থী না থাকায় আমির হামজাকেই মনোনয়ন দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।’

কথিত অডিও-ভিডিওর তথ্যপ্রমাণ পাওয়ার বিষয়ে রাশেদ খাঁন বলেন, ‘আমার কাছে আমির হামজার নারীঘটিত তথ্যপ্রমাণগুলো এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দুজন শিক্ষার্থীর মাধ্যমে। কিছু অডিও ও স্ক্রিন রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য আমি দ্য ডিসেন্ট ও রিউমর স্ক্যানারের সঙ্গেও যোগাযোগ করি। হয়তো তারা তাদের মতো করে অনুসন্ধান করছে। দ্য ডিসেন্ট আমির হামজার বক্তব্য নেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি। তবে তাদের কাছ থেকে তথ্যের সত্যতা যাচাইয়ে দেরি হওয়ার পরিপ্রেক্ষিতে অন্য একটি মাধ্যম থেকে অডিও-ভিডিওর সত্যতা পাই।’

জামায়াতের রাজনৈতিক স্লোগান উল্লেখ করে দলটির আমিরের কাছে প্রশ্নও রেখেছেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘যেহেতু জামায়াতের স্লোগান হলো “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”, সেহেতু আমি জানতে চাই, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার মাধ্যমে কেমন আইন ও শাসন চান? নাকি বর্তমান জামায়াতের আইডল আমির হামজা ও মেজর আক্তারুজ্জামানের মতো লোকেরাই সেই সৎ লোক?’

আশা প্রকাশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী তার পোস্টে বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার ঘটনাকে গাজী নজরুল ইসলামের মতো এআই, এআই না করে, ওই নারীঘটিত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আমির হামজাকে দল থেকে বহিষ্কার ও এমপি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন।’

এর আগে গত ৫ নভেম্বর দেওয়া আরেক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত অডিও ও ভিডিও ফাঁসের দাবি করেন রাশেদ খাঁন। ওই পোস্টে তিনি লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি।’

এ সময় আমির হামজার বলে দাবি করা কথিত কথোপকথনের কিছু অংশও পোস্টে তুলে ধরেন তিনি। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয়

আমির হামজার নারীঘটিত বিষয় জামায়াত আমিরও জানতেন: রাশেদ খাঁন

আপডেট টাইম : ০৫:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬