সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাসিনা একজনের ঘাড়ে ৩৫ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন: টুকু Logo হরমুজ প্রণালিতে ভারতসহ চার দেশকে কেন ছাড় দিচ্ছে ইরান? Logo ১৭ বছর বয়সী ফুটবলারসহ ইতালির স্কোয়াড ঘোষণা Logo পর্তুগালের শেষবার মাঠে নামার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো Logo ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয় Logo আলট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর মিলল একটি নবজাতক; থানায় এজাহার Logo ডেমোক্র্যাটদের জয়ে অবসানের পথে ইরান যুদ্ধ, বদলাতে পারে ইসরায়েল নীতি Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি Logo ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ
বিআরটিএ ট্রাস্টি বোর্ডে নতুন উদ্যোগ

সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা

বিআরটিএ ভবন ও এর লোগো। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তির পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে সর্বনিম্ন ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। তবে এ সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময় পার হলে আর আবেদনের সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্যবার্তায় এ কথা জানানো হয়।

বিআরটিএ জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি, চালকসহ, এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন। মৃত্যুর ক্ষেত্রে নিহতের পরিবারকে অন্তত ৫ লাখ টাকা, অঙ্গহানির ক্ষেত্রে অন্তত ৩ লাখ টাকা দেওয়া হবে।

এ ছাড়া গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্তত ৩ লাখ এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্তত ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২ পূরণ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। চাইলে বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমেও অনলাইনে আবেদন করা যাবে।

বিআরটিএ আরও জানায়, অনুমোদিত আর্থিক সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে দেওয়া হবে। বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিন পার হলে আবেদন গ্রহণের সুযোগ নেই।

জনতার কন্ঠ/এস এ

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনা একজনের ঘাড়ে ৩৫ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন: টুকু

বিআরটিএ ট্রাস্টি বোর্ডে নতুন উদ্যোগ

সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা

আপডেট টাইম : ০৫:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬