সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

শিক্ষকের বাসায় ডাকাতি, খোয়া গেল ২০ লাখ টাকার মালামাল

এলোমেলো আসবাপত্র।

ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় শিক্ষকের ৭২ বছর বয়সী বাবাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ডাকাতরা। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি ৯ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ডাকাতির সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তার বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন।

সামিউল ইসলাম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তার বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতরা।

ডাকাতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি সামিউল। তিনি জানান, মাথায় আঘাত পেয়ে তার বাবা রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। ডাকাতির ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করেন।

সামিউল ইসলাম বলেন, ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

শিক্ষকের বাসায় ডাকাতি, খোয়া গেল ২০ লাখ টাকার মালামাল

আপডেট টাইম : ১২:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬