সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

সানরাইজার্সের সিইও কাব্য মারানের বিয়ে, পাত্র কে সেই সংগীত পরিচালক?

ছবি: এক্স

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ দুই প্রতিদ্বন্দ্বী দল। তবে মাঠের বাইরের এক সম্পর্কে মিলিত হচ্ছে দুই ফ্র্যাঞ্চাইজির নাম। চেন্নাই সুপার কিংসের পাঁড় ভক্ত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কাব্য মারান। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা।

অনিরুদ্ধ রবিচন্দর দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় সংগীত পরিচালক। তিনি মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংসের বড় ভক্ত।

চেন্নাইয়ের ম্যাচে নিয়মিতই বাজে তার গান। অন্যদিকে, কাব্য মারান আইপিএলের অন্যতম আলোচিত মুখ। তিনি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কালানিধি মারানের মেয়ে এবং ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী। সম্প্রতি ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের তথ্য জানানো হয়।

কালানিধি মারান ও তার স্ত্রী কাভেরি মারান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মেয়ের বিয়ের সংবর্ধনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। পোস্টে বলা হয়, ‘সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও তার স্ত্রী কাভেরি মারান জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে দেখা করেন এবং তাদের মেয়ে কাব্য মারানের বিয়ের সংবর্ধনায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান। কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের সংবর্ধনা ২১ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।’

ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ নভেম্বর গ্রিসে অনিরুদ্ধ ও কাব্যর বিয়ে হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

২০২৫ সালের জুনে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, অনিরুদ্ধ ও কাব্য এক বছরের বেশি সময় ধরে প্রেম করছেন এবং বিয়ের কথাও ভাবছেন।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে দুজনকে একসঙ্গে নৈশভোজে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরো বাড়ে। যদিও কাব্যর সঙ্গে সম্পর্ককে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। তবে এ বছর অনিরুদ্ধর চাচা অভিনেতা ও সংগীতশিল্পী ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে জানান, অনিরুদ্ধ-কাব্যর বিয়ে হতে চলেছে, তা অনেকটাই নিশ্চিত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

সানরাইজার্সের সিইও কাব্য মারানের বিয়ে, পাত্র কে সেই সংগীত পরিচালক?

আপডেট টাইম : ০৫:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬