সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জের ৬টি আসনই তারেক রহমানকে উপহার দেব: বাচ্চু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপির নির্বাচন পরিচালনায় প্রধান সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান বাচ্চু বলেছেন, যখনই বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ৬টি আসনই আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেব।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কমিশনকে সহায়তা করার আহ্বান জানান।

বাচ্চু বলেন, আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তারা বাবা মন্ত্রী ছিলেন, তার ভগ্নিপতি মন্ত্রী ছিলেন, তিনি নিজেও মন্ত্রী ছিলেন, তার স্ত্রী এমপি ছিলেন এবং তার ছোট ভাই সিরাজগঞ্জ পৌরসভার জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।

তিনি সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে বেশ কিছু কমিটমেন্ট দিয়েছেন। তিনি নির্বাচিত হলে অবনতি হওয়া আইন শৃংখলা স্বাভাবিক করবেন, সবুজ অর্থনীতি গড়ে তোলা, শিল্পায়ন, পাড়ায়-মহল্লায় সংঘর্ষ নিয়ন্ত্রণ, শহরকে যানজটমুক্ত, জেলা শহরকে দ্বিখন্ডিত করা কাটাখালির সৌন্দর্য্যবর্ধন এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত সিরাজগঞ্জ গড়বেন।

সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদত ভিপি শামীম খান, হারুন-অর-রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা যুবদলের সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমূখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জের ৬টি আসনই তারেক রহমানকে উপহার দেব: বাচ্চু

আপডেট টাইম : ০৭:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬