নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া এলাকায় নিখোঁজের পর মারুফ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে মারুফ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ৭ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পশ্চিম পাশে ধানক্ষেতের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মারুফ মতইন দক্ষিণপাড়ার হাজী বাড়ির রিপনের মেজো ছেলে।
তবে মারুফের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মারুফের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 


















