সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

স্বামী-সন্তানের মৃত্যুর ২৪ দিন পর চলে গেলেন রেশমীও

স্বামী ও সন্তানের সঙ্গে রেশমী আক্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও সন্তানকে হারানোর ২৪ দিন পর মারা গেছেন স্ত্রী রেশমী আক্তার (২৫)।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টানা ২৪ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রেশমী আক্তার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজমহল ক্লাবের পশ্চিম পাশে শাইরার বাপের বাড়ির বাসিন্দা।

এর আগে গত ২৩ অক্টোবর রাতে স্বামী মো. দেলোয়ার, দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত এবং পরিবারের পরিচিতজনদের নিয়ে অটোরিকশায় কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন রেশমী। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিকশাটির সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেলোয়ারের।

পরে গুরুতর আহত অবস্থায় রেশমী ও তার মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াসিফা জান্নাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রেশমীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

স্বামী-সন্তানের মৃত্যুর ২৪ দিন পর চলে গেলেন রেশমীও

আপডেট টাইম : ০৫:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬