সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

৪৬ বছর বয়সে তৃতীয় বিভাগের দলে খেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

রাভেনার হয়ে চুক্তির সময় রোনালদিনহো। ছবি: এএফপি

অবসরের এক দশকেরও বেশি সময় পর আবারও ফুটবল বুট জোড়া পায়ে দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলের মহাতারকা রোনালদিনহো। আগামী মাসে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে।

গত জুনে সবাইকে অবাক করে দিয়ে সিরি সি’র দল রাভেনার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন ৪৬ বছর বয়সী এই তারকা। তবে চুক্তি করার পর থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে কোনো ম্যাচে মাঠে নামেননি তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাভেনা ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলা রোনালদিনহো আগামী ১৫ নভেম্বর ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচে নামবেন।

এক বিবৃতিতে রাভেনা জানায়, এটি এমন একটি ইভেন্ট হতে যাচ্ছে যা পুরো বিশ্বের নজর স্টেডিও ব্রুনো বেনেলির দিকে ঘুরিয়ে দেবে।

ক্লাবটি আরও যোগ করে, ফুটবল বিশ্বের সবাই এটাকে গুজব বলে মনে করেছিল। তবে এখন আমরা আনুষ্ঠানিকভাবে একটি দুর্দান্ত প্রত্যাবর্তনের ঘোষণা দিতে পারি। সেই জাদু, সেই হাসি এবং এমন এক প্রতিভার প্রত্যাবর্তন- যা দলীয় আনুগত্য বা ফুটবলের ভেদাভেদ ভুলে বহু প্রজন্মের ভক্তদের মুগ্ধ করেছে।

বিখ্যাত রেস্তোরাঁ ব্র্যান্ড ‘সিপ্রিয়ানি’র মালিক ইগনাজিও সিপ্রিয়ানি পরিচালনা করছেন রাভেনা ক্লাবটি। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ক্যারিয়ারের শেষ গোলটি যেন এই দলের হয়েই করেন। এমনটাই নিজের স্বপ্ন বলে জানিয়েছিলেন সিপ্রিয়ানি।

মৌসুম শুরু হওয়ার ঠিক আগে আগস্ট মাসে সমুদ্রসৈকতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে রোনালদিনহোকে উপস্থাপন করা হয়েছিল।

রাভেনা জানায়, মিয়ামিতে সেই ঘোষণা থেকে শুরু করে মেরিনা দি রাভেনার সৈকতে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা- সব মিলিয়ে উত্তেজনা, কৌতূহল ও বিস্ময়ের মিশেলে প্রতীক্ষার পারদ শুধুই চড়েছে।

ইতালিতে এটি রোনালদিনহোর দ্বিতীয় ইনিংস। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেছিলেন তিনি। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় এবং ২০০৫ সালে ব্যালনে ডি’অরজয়ী এই তারকার ট্রফিতে মোড়ানো ক্যারিয়ারে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং বার্সেলোনাতেও খেলার উজ্জ্বল ইতিহাস রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

৪৬ বছর বয়সে তৃতীয় বিভাগের দলে খেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

আপডেট টাইম : ১১:২৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬