সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ের বাছাই উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ের বাছাই ও দল গঠন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে গৈলা ইউনিয়নের সাতটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা ও শামসুল হক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত খান মনু, সদস্যসচিব বদিউজ্জামান সরল মোল্লা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, শিক্ষক গোলাম ছরোয়ার, মাহামুদ আলম মিঠু ও শাহানাজ পারভীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করবে।

তাঁরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আগৈলঝাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ের বাছাই উদ্বোধন

আপডেট টাইম : ০৭:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬