সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন Logo ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল Logo এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ Logo ‘আন্দোলনে অংশ নেব আমরা, সুবিধা ভোগ করবে অন্যরা-এটা হতে পারে না’ Logo স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হলো সফর Logo যেভাবে অভিনয় জগতে নিজের জায়গা করে নেন সোহেল খান Logo শেখ হাসিনার দেশে ফেরার খবর দেওয়া মোজাম্মেল আলী কে? Logo ‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক Logo প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না
শ্রীপুরে আন্দোলনরত শ্রমিকদের নানা দাবি

‘আন্দোলনে অংশ নেব আমরা, সুবিধা ভোগ করবে অন্যরা-এটা হতে পারে না’

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনের দৃশ্য। ছবি: সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুর ও কোনাবাড়ীতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনে অংশ না নেওয়া শ্রমিকদেরও বেতন বাড়ানোর সুবিধা দেওয়া হবে, অথচ একদল শ্রমিক রাজপথে আন্দোলন করবেন আর অন্যরা কারখানায় কাজ করবেন, এমন বৈষম্য মানতে নারাজ আন্দোলনকারীরা। তারা বলছেন, ‘আমরা রাস্তায় আন্দোলন করব আর অন্যরা কারখানায় কাজ করবে, এ ধরনের বৈষম্য হতে পারে না।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন তারা। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। একই দিন কোনাবাড়ীতে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।

সকাল থেকে শ্রীপুরের ভবানীপুর, বাঘের বাজার, নতুন বাজার ও শিরিরচালা এলাকায় শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। সকাল সাড়ে ৯টার দিকে বাঘের বাজার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সকালে শ্রীপুরের কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে মেম্বারবাড়ী এলাকার সিল্কেন সুইং, ভবানীপুরের আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজারের মণ্ডল ইন্টিমেটস ও গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশন।

কারখানাগুলো ছুটি ঘোষণার পর শ্রমিকেরা ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন। বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।

পরে নতুন বাজার এলাকায় পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের সামনে শ্রমিকেরা মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় ঢাকা অভিমুখী লেনে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নতুন বাজার থেকে শ্রমিকেরা মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এরপরও শ্রমিকেরা মহাসড়কের দুই পাশে ছোট ছোট দলে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা চালান। শিরিরচালা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, আশপাশের অনেক পোশাক কারখানা ছুটি ঘোষণা করেনি। এসব কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভেতরে শান্তিপূর্ণভাবে বসে আছেন। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের পাশাপাশি যারা আন্দোলনে অংশ নেননি বা সমর্থন করছেন না, তাদেরও বেতন বাড়বে।

শ্রমিকদের দাবি, সবাই বেতন বৃদ্ধির সুবিধা পেলে আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের সঙ্গে অন্যদের বৈষম্য করা হবে। তাদের ভাষ্য, ‘আমরা রাস্তায় আন্দোলন করব আর অন্যরা কারখানায় কাজ করবে, এ ধরনের বৈষম্য হতে পারে না।’

তাদের মতে, বেতন বাড়ানোর দাবিতে সব কারখানার শ্রমিকদের আন্দোলনে সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকেরা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন

শ্রীপুরে আন্দোলনরত শ্রমিকদের নানা দাবি

‘আন্দোলনে অংশ নেব আমরা, সুবিধা ভোগ করবে অন্যরা-এটা হতে পারে না’

আপডেট টাইম : ১২:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬