সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হালুয়াঘাট দিয়ে আবারও শুরু হলো ভারতীয় কয়লা আমদানি Logo জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে প্রশ্ন Logo হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাত, আগুনে জ্বলছে তিন তেলবাহী জাহাজ Logo পূজা-অর্চনায় মুখর আলোরকোল, পুণ্যস্নানে শেষ হলো আয়োজন Logo থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক যুবলীগ নেতা বাসের আলম Logo শ্রমিকদের ২২ হাজার, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা Logo বেলকুচিতে আ.লীগ নেতা হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর নামে মামলা Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার: রয়টার্স Logo ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা Logo তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির ১১ জনকে বহিষ্কার

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১২৩তম সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন-বেরোবির সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ মণ্ডল এবং গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান।

এ ছাড়া বহিষ্কৃত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নুর আলম মিয়া এবং এমএলএসএস এ কে এম আমির হোসেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করেছে।

এর আগে ৯ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

যেভাবে আলোচনায় আবু সাঈদ

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।

তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হয়।

আবু সাঈদের মৃত্যুর ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট দিয়ে আবারও শুরু হলো ভারতীয় কয়লা আমদানি

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির ১১ জনকে বহিষ্কার

আপডেট টাইম : ০৯:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬