সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ Logo মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার

‘আমার দোষ কী, পরিচালকের সঙ্গে কথা বলুন’, বিতর্কে সাই পল্লবী

সাই পল্লবী

‘অমরন’ সিনেমায় মালায়াম ভাষায় সংলাপ বলার ধরন নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রলও হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তার দাবি, চরিত্রের প্রয়োজনে পরিচালক রাজকুমার পেরিয়াসামির নির্দেশেই ওইভাবে মালায়াম বলতে হয়েছিল। এ নিয়ে কারও অভিযোগ থাকলে পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শও দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) কোচিতে নিজের নতুন সিনেমা ‘ওএম: অপারেশন মোল’র মুক্তির আগে এক অনুষ্ঠানে অংশ নেন সাই পল্লবী। সেখানে ‘অমরন’ সিনেমায় তার মালায়াম উচ্চারণ নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে মজার ছলে অভিনেত্রী বলেন, ‘পরিচালক এখানে নেই। তিনি পালিয়ে গেছেন।’ এ সময় তিনি ‘অমরন’র পরিচালক রাজকুমার পেরিয়াসামিকে ইঙ্গিত করেন। নতুন সিনেমা ‘ওএম’র পরিচালকও তিনি।

সাই জানান, ‘অমরন’র শুটিংয়ের প্রথম দিনেই পরিচালককে দুটি প্রস্তাব দিয়েছিলেন তিনি। হয় শুদ্ধ মালায়াম শিখে সংলাপ বলবেন, নয়তো চরিত্রটিকে শুদ্ধ তামিল ভাষায় কথা বলার সুযোগ দেওয়া হোক। কিন্তু পরিচালক কোনোটিতেই রাজি হননি।

অভিনেত্রী বলেন, ‘অমরন সিনেমায় আপনারা আমাকে মালায়াম বলতে দেখেছেন। প্রথম দিনই পরিচালককে বলেছিলাম, আমি শুদ্ধ মালায়াম শিখে এসে কথা বলব। আসলে আমি মালায়াম জানি এবং বলতে পারি। তবে নার্ভাস হলে কিছুটা জড়িয়ে ফেলি। তাই পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি শুদ্ধ মালায়াম বলতে পারি, নাকি শুদ্ধ তামিল বলব? কিন্তু পরিচালক রাজি হননি।’

সাই পল্লবীর ভাষ্য, চরিত্রটির আবেগ দর্শকের কাছে পৌঁছে দিতেই সংলাপের ধরন এমন রাখা হয়েছিল। সিনেমাটি তামিল ভাষার হওয়ায় মালায়াম ভাষাভাষী নন, এমন দর্শকদের কাছেও সংলাপের অর্থ বোধগম্য রাখতে চেয়েছিলেন পরিচালক।

পরিচালকের নির্দেশের কথা জানিয়ে সাই বলেন, ‘পরিচালক আমাকে বলেছিলেন, এটি একটি তামিল সিনেমা। আমি চাই, অন্য একটি রাজ্য থেকে আসা এবং এত বড় ক্ষতির মুখোমুখি হওয়া মেয়েটির কষ্ট দর্শক অনুভব করুক। একই সঙ্গে তারা যেন তার ভাষাও বুঝতে পারে। তাই আমি চাই তুমি এই ধরনের ভাঙা মালায়ামে কথা বলো।’

সিনেমাটি মুক্তির পরও তার মালায়াম উচ্চারণ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলে জানান অভিনেত্রী। দর্শকদের মন জয় করতে চাইলেও উল্টো সমালোচনার শিকার হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে রসিকতা করে সাই বলেন, ‘সিনেমাটি মুক্তির পর আমি আসলে আপনাদের মুগ্ধ করতে চেয়েছিলাম। কিন্তু বেশির ভাগ মানুষ বললেন, ও মালায়াম এভাবে বলল কেন? তাই এর দায় আমার নয়। কাউকে দোষ দিতে হলে পরিচালককে দিন।’

তবে এই সিদ্ধান্তের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না বলেও স্পষ্ট করেন তিনি। সাইয়ের কথায়, ‘আমরা শুধু তামিল দর্শকরা এমন একটি চরিত্রের কাছ থেকে যা আশা করেন, সেটিই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, আপনারা আমাদের উদ্দেশ্য এবং এভাবে সংলাপ বলার কারণ বুঝতে পারবেন।’

শিবকার্তিকেয়ন অভিনীত ‘অমরন’ বক্স অফিসে সফলতা পেয়েছে। সিনেমাটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে। মালায়াম উচ্চারণ নিয়ে সমালোচনা থাকলেও সিনেমাটির সাফল্যে তার প্রভাব পড়েনি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা

‘আমার দোষ কী, পরিচালকের সঙ্গে কথা বলুন’, বিতর্কে সাই পল্লবী

আপডেট টাইম : ১১:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬