সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম-মাসুদুজ্জামান মাসুদ Logo প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা Logo মাথা নেই, বুকেই জোড়াচোখ, কে এই ‘ভূতদেবতা’ নিশিকান্ত? Logo গুঁড়িয়ে দেওয়ার পরও স্বমহিমায় ঢাকার রমনা কালী মন্দির Logo ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে পিটুনি দিলেন কুবি শিক্ষার্থীরা Logo হিলি স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন Logo কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা জারি Logo নারীর অগ্রগতিতে শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ চান জুবাইদা রহমান Logo শরীয়তপুরের জাজিরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় নারীর পাশে দাঁড়ালো মানবতার আলো ফাউন্ডেশন Logo ভারতীয় ভিসায় নতুন নিয়ম, আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা

উৎসব সবার, নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমাদের: এমপি সেলিম

সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে বক্তব্য দেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। উৎসব সবার, আর সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’

মঙ্গলবার (২০ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার কাশিয়ানীর , মাহমুদপুর, সাজাইলসহ বিভিন্ন ইউনিয়নের সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন।

এমপি সেলিম বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যাতে পূর্ণ আনন্দ ও শ্রদ্ধার সাথে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে যেকোনো প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য আহ্বান জানান। সম্প্রীতির বন্ধন বজায় রেখে উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। এছাড়াও শারদীয় দুর্গাপূজা আর-ও উৎসবমুখর করতে মন্দিরে বস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন।

এসময় তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক পরিবেশ,আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপনে সার্বিক সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় ব্যক্তিরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম-মাসুদুজ্জামান মাসুদ

উৎসব সবার, নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমাদের: এমপি সেলিম

আপডেট টাইম : ১১:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬