সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

এতিমদের মুখে হাসি ফোটানোর দিন আজ

বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছে এতিম শিশুরা। ছবি: সংগৃহীত

আজ ৯ নভেম্বর (সোমবার), বিশ্ব এতিম শিশু দিবস। বিশ্বের কোটি কোটি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর অধিকার, সুরক্ষা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’।

দিবসটির মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে এতিম শিশুদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। বিশেষ করে শিশুদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এতিমখানায় পুষ্টিকর খাবার, পোশাক, বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ও ভাষা দক্ষতা অর্জনের মতো যুগোপযোগী উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

বাংলাদেশেও এতিম শিশুদের কল্যাণে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম রয়েছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এতিম ও দুস্থদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

এদিকে দেশের বেসরকারি এতিমখানার শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ এতিম শিশুর অনুকূলে এ অর্থ মঞ্জুর করা হয়েছে।

বিশ্ব এতিম শিশু দিবসের এ আয়োজনে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

এতিমদের মুখে হাসি ফোটানোর দিন আজ

আপডেট টাইম : ১২:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬