সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের Logo উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, ক্লাসে যেতে পারছে না ১০ শিক্ষার্থী Logo নরসিংদীতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে একটি অপশক্তি: খায়রুল কবির খোকন Logo অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে জলঢাকার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় Logo টানা চার মাস শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার ওসি রাকিবুল হাসান Logo তিন যুগেও নির্মিত হয়নি সেতু, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়েছে সাহেবের চরবাসী Logo হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল Logo টেন্ডার ছাড়াই ভবন নির্মাণ শুরু চেয়ারম্যানের, বন্ধ করলেন ইউএনও Logo ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’, বিএনপি নেতাকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল সভাপতির Logo নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু

এনসিপির নতুন কমিটিতে আলেমদের সংখ্যা কম, অসন্তোষ যুগ্ম আহ্বায়কের

এনসিপির দলীয় লোগো ও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে আগের কমিটির চার আলেমের মধ্যে দুজনকে রাখা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

আগের কেন্দ্রীয় কমিটিতে আশরাফ মাহদি ছাড়াও মাওলানা সানাউল্লাহ খান, রফিকুল ইসলাম আইনী ও মাওলানা ইনজিমামুল ইসলাম ছিলেন। তাঁদের মধ্যে আশরাফ মাহদি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, সানাউল্লাহ খান কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল), রফিকুল ইসলাম আইনী কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও ময়মনসিংহ বিভাগের অঞ্চল তত্ত্বাবধায়ক এবং ইনজিমামুল ইসলাম কেন্দ্রীয় সদস্য ছিলেন।

পুনর্গঠিত কমিটিতে আশরাফ মাহদি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে বহাল রয়েছেন। সানাউল্লাহ খানকে ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে। তবে আগের কমিটিতে থাকা রফিকুল ইসলাম আইনী ও ইনজিমামুল ইসলাম নতুন কমিটিতে নেই।

ফেসবুক পোস্টে আশরাফ মাহদি লেখেন, ‘সংখ্যাটা চার থেকে দুইয়ে নেমে এসেছে। দুইজন মাইনাসের কারণ জানা নাই। আর যে দুইজনকে রাখা হল তাদেরও নামকাওয়াস্তে।’

এনসিপির কমিটিতে আলেমদের সংখ্যা কমা নিয়ে যুগ্ম আহ্বায়কের ক্ষোভ

আন্দোলনে আলেমদের ভূমিকা এবং সংগঠন গড়ে ওঠার পর তাঁদের অবস্থান নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি লেখেন, ‘আপনার মাথায় টুপি আছে, শরীরে ধর্মীয় লেবাস আছে? আপনার কাজ শুধু আন্দোলনে রক্ত দেওয়া। আর সংগঠন মোটামুটি দাঁড় করিয়ে দিলে, আপনার সিরিয়াল নিচের দিকে নামতে থাকবে।’

ধর্মীয় ইস্যুতে বক্তব্য দেওয়া নিয়ে আপত্তির প্রসঙ্গও তুলে ধরেন আশরাফ মাহদি। তাঁর ভাষ্য, ‘ধর্মীয় ইস্যুতে আপনার কথাবার্তা নিয়েও ব্যাপক আপত্তি, যদিও আমরা মধ্যপন্থী।’ পোস্টে রাষ্ট্র ও আইনে ধর্মের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপি পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করে। এতে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

এনসিপির নতুন কমিটিতে আলেমদের সংখ্যা কম, অসন্তোষ যুগ্ম আহ্বায়কের

আপডেট টাইম : ১২:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬