সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪ Logo দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা Logo পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক Logo ফ্যামিলি কার্ডের শুমারি চলছে, প্রস্তুত রাখুন যেসব কাগজপত্র

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রত্যাশা রিজভীর

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেওয়া

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলের তুরস্কের উদ্দেশে যাত্রার আগে তাদের বিদায় জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধিদল তুরস্কে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে সমাদৃত উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান গ্রিন প্রাইম মিনিস্টার হিসেবেই জনগণের কাছে সমাদৃত। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনি ইশতেহারেও ছিল।

তিনি বলেন, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা ভয়াবহভাবে বাড়ছে। মানবজাতি এখন বিপন্ন পরিস্থিতির মুখোমুখি। এমন সময়ে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। সম্মেলনে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এর মধ্য দিয়ে একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি।

রিজভী আরও বলেন, সুন্দর এই পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব সবার। জলবায়ু পরিবর্তনের যেসব ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে, সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আন্তর্জাতিক এই সম্মেলন যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে।

কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের কার্বন নিঃসরণের তুলনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে আশা করছি।

এ সময় জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ হিসেবে পৃথিবীতে কার্বন নিঃসরণ আমরা খুবই কম করি। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। যারা বেশি কার্বন নিঃসরণ করছে, তারা বাংলাদেশের ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সে বিষয়টি তুলে ধরা হবে।

নুরুল ইসলাম মনি আরও বলেন, আমরা কোনো মার্সি চাই না। আমরা চাই ন্যায়বিচার হোক। অন্যের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা করি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রত্যাশা রিজভীর

আপডেট টাইম : ১১:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬