সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জনস্বাস্থ্যের জন্য হুমকি হলে বন্ধ করা হবে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান Logo রাজনগর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সুজন বেপারী Logo হাসিনার কথায় নিজেদের বিপদ ডেকে আনবেন না: ডিএসসিসি প্রশাসক Logo সরকারি ব্যবস্থায় ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন প্রক্রিয়া জেনে নিন Logo খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, আটক এক Logo ৩ মামলায় সাজাপ্রাপ্ত, ১১ ওয়ারেন্ট: নওগাঁর রনি ঢাকায় গ্রেপ্তার Logo সাজার ভয়ে তিন বছর পালিয়ে বেড়ানো আসামি গ্রেপ্তার Logo বেলকুচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

গুগল-অ্যাপলকে ৪ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দক্ষিণ কোরিয়ার

গুগল ও অ্যাপলের লোগো। ছবি: সংগৃহীত

অ্যাপ স্টোরে অ্যাপ ডেভেলপারদের পেমেন্টের বিকল্প সীমিত করার অভিযোগে গুগল ও অ্যাপলকে সম্মিলিতভাবে ৬৩৭০ কোটি কোরীয় ওন বা ৪ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। বুধবার (২৮ অক্টোবর) দেশটির সম্প্রচার ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত অনুমোদন করে।

দক্ষিণ কোরিয়ার কোরিয়া মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিশন (কেএমসিসি) জানিয়েছে, টেলিযোগাযোগ ব্যবসা আইন লঙ্ঘনের কারণে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে নীতিমালা সংশোধনের নির্দেশ দেওয়া হবে। তবে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে না।

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, গুগল ও অ্যাপল নিজেদের প্রভাবশালী বাজার অবস্থানের অপব্যবহার করেছে। অ্যাপ ডেভেলপারদের নির্দিষ্ট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে বাধ্য করা এবং তৃতীয় পক্ষের পেমেন্ট ব্যবস্থার ক্ষেত্রে প্রতিকূল শর্ত আরোপের মাধ্যমে তারা এ কাজ করেছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরেই প্রথমবারের মতো এ অভিযোগে গুগল ও অ্যাপলকে অবহিত করেছিল নিয়ন্ত্রক সংস্থাটি। প্রায় তিন বছর পর এ জরিমানার সিদ্ধান্ত এল।

কমিশন প্রতিষ্ঠান দুটিকে অ্যাপের মধ্যে বাহ্যিক পেমেন্ট লিংকসহ বিকল্প অর্থ পরিশোধের ব্যবস্থা চালুর সুযোগ দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি তৃতীয় পক্ষের পেমেন্ট ব্যবস্থার জন্য যুক্তিসংগত ফি নির্ধারণের কথাও বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, গুগলকে তৃতীয় পক্ষের পেমেন্টসংক্রান্ত নীতিমালা সংশোধন করতে হবে। অন্যদিকে, বিকল্প পেমেন্টের সুবিধা দিতে গেলে ডেভেলপারদের আলাদা অ্যাপ জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে নিতে হবে অ্যাপলকে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জনস্বাস্থ্যের জন্য হুমকি হলে বন্ধ করা হবে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান

গুগল-অ্যাপলকে ৪ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দক্ষিণ কোরিয়ার

আপডেট টাইম : ০৬:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬