সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর Logo বাথরুমে বৈঠক ঘিরে চাঞ্চল্য, তিন গোয়েন্দা সংস্থার মাঝে এক গুপ্তচর Logo স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন Logo ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল Logo এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ Logo ‘আন্দোলনে অংশ নেব আমরা, সুবিধা ভোগ করবে অন্যরা-এটা হতে পারে না’ Logo স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হলো সফর Logo যেভাবে অভিনয় জগতে নিজের জায়গা করে নেন সোহেল খান Logo শেখ হাসিনার দেশে ফেরার খবর দেওয়া মোজাম্মেল আলী কে?

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর

নিহত তিন শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া (অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী) সেতুতে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ মৃধা (২৩)।

শান্ত রায় পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের ছাত্র, সুনান কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও সাজিদ কাউখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন- উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলে করে পাঁচ শিক্ষার্থী পিরোজপুর থেকে কাউখালী যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পাঁচ আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চারজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শান্ত রায় মারা যান। এরপর আনুমানিক রাত ১২টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ ও সুনান মাঝীরও মৃত্যু হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাই। এর আগে স্থানীয় লোকজন আহত অন্য তিনজনকে হাসপাতালে পাঠায়।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, শান্তকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে স্বজনেরা তাকে খুলনায় নিয়ে যান। আহত অন্য তিনজনের অবস্থাও খারাপ ছিল। খবর পেয়ে হাসপাতালে এসে সুনান ও সাজিদকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যান তাদের পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনা তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর

আপডেট টাইম : ০১:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬